1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ কাউখালী প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক মনির ঈদ পরবর্তী বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বর আর সন্ধ্যা নদীর তীর জুড়ে উৎসবের ঢেউ বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা

কাউখালীতে কৃষকদের মাঝে সার,বীজ ও নারিকেল চারা বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৪৯০ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে আমন ধানের আবাদ বৃদ্ধি ও নারিকেল এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৫শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ব্যবস্হাপনায় বিনামূল্যে উফশী আমন বীজ ও সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়েছে।শনিবার(২৪ জুন) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার এসব কৃষি উপকরণ তুলে দেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা পবিত্র কুমার রায় উপস্থিত ছিলেন।প্রণোদনা কর্মসূচিতে ৫০০ জন কৃষকের প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ৫টি করে নারিকেল চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓