1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪০০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী সকাল ৯টা থেকে সরকারি দপ্তরে সেবা দেওয়ার কথা থাকলেও পিরোজপুরের কাউখালী উপজেলার অধিকাংশ সরকারি দপ্তরের কর্মকর্তাকে নির্ধারিত সময়ে অনুপস্থিত পাওয়া গেছে।
রবিবার (৮ মার্চ) সকাল ৯টা থেকে ১০ টা পর্যন্ত উপজেলা পরিষদের একাধিক দপ্তরের কর্মকর্তাদের দেখা যায়নি।জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে টানা ৪০ মিনিট সরকারি কর্মকর্তাদের অফিসে উপস্থিত থেকে সাধারণ মানুষকে সেবা দেওয়ার কথা। যাতে সেবা নিতে এসে কেউ হয়রানি বা ভোগান্তির শিকার না হন।যেসব দপ্তরের কর্মকর্তাদের অনুপস্থিত পাওয়া গেছে সেগুলোর মধ্যে রয়েছে— উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, প্রকল্প বাস্তবায়ন ( পিআইও) কর্মকর্তা , উপজেলা হিসাবরক্ষণ, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, সমবায়, যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়সহ আরও কয়েকটি দপ্তর।তবে ব্যতিক্রম চিত্র দেখা গেছে উপজেলার সমাজ সেবা, সাব রেজিস্টার, নির্বাচন কর্মকর্তাকে সকাল ৯ টার মধ্যেই অফিসে উপস্থিত থেকে কাজ করতে দেখা যায়।উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাসকে সকাল ৯ টা ১৫ মিনিটে ফোন দিলে তিনি তাৎক্ষনিক অফিসে উপস্থিত হন।পিআইও, সহকারী প্রাথমিক শিক্ষা, মৎস্য অফিসের অফিস সহায়ক ও কর্মচারীরা বলেন, স্যার এখনো অফিসে আসেননি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। এছাড়া খাদ্য, পল্লী উন্নয়ন, যুব উন্নয়ন, মাধ্যমিক শিক্ষা, মহিলা বিষয়ক, হিসাবরক্ষণ অফিসের কর্মচারীরা জানান স্যার অন্য উপজেলায় অতিরিক্ত দায়িত্বে আছেন। তিনি আজ সেখানে অফিস করছেন।এদিকে সকাল ১০টার দিকে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গিয়ে দেখা যায় জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ফয়সাল খান অফিসের বারান্দায় দাঁড়িয়ে আছেন। এসময় তিনি বলেন অফিস সহকারী এখনও না আসায় অফিসের কক্ষে তালা দেয়া। তাই তিনি বাহিরে দাঁড়িয়ে আছেন।সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী জানান, সরকারি ঘোষণা অনুযায়ী তারা সকাল ৯ টার মধ্যেই অফিসে এসেছেন যাতে দ্রুত কাজ শেষ করে ফিরতে পারেন। কিন্তু বেশির ভাগ দপ্তরে কোন কর্মকর্তা এখনো আসেন নাই।এদিকে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আসাদুজ্জামান ও নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত ছিলেন না। সকাল সাড়ে ৯টায় তাকে মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন, আমি জেলায় আছি, আজকে আমাকে পাবেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓