1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

পুত্রবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

  • প্রকাশিত: রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৫০৮ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় পুত্রবধু ইসমত আরা(২৮)নামে দুই সন্তানের জননীকে ধর্ষণে ব্যর্থ শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে আনিছুর রহমানের(৬০)বিরুদ্ধে।নিহত ইসমত আরা সম্পর্কে আনিছুর রহমানের পুত্রবধূ।
ইসমত আরা চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া গ্রামের মসিয়ার রহমানের মেয়ে।এ ঘটনায় নিহতের ভাই সেলিম রেজার দায়ের করা মামলায় অভিযুক্ত শ্বশুর,শাশুড়ি এবং স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার(৩০ জুন)গভীর রাতে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদহ গ্রামে শ্বশুরবাড়ি থেকে ইসমত আরার লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছেন আনিছুর রহমান। শনিবার বিকেলে এ বিষয়ে চৌগাছা থানায় হত্যা ও নারী নির্যাতন মামলা নথিভূক্ত হয়।মামলা সূত্রে জানা যায়,প্রায় ১৪ বছর আগে মজনুর সঙ্গে ইসমত আরার বিয়ে হয়।তাদের রাব্বী (৫) ও সাব্বির(২)নামে দুটি ছেলে রয়েছে।বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো।আনিছুর রহমান প্রায়ই ইসমত আরাকে কু প্রস্তাব দিত এবং সুযোগ পেলে যৌন নিপিড়নের চেষ্টা করত। ইসমত আরা বিষয়টি তার ভাইদের জানালে তার পারিবারিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করেন। তবে ইসমত আরার শ্বশুরবাড়ির লোকজন এ জন্য তাকেই দায়ী করে এসেছেন বিভিন্ন সময়।৩০ জুন বিকাল ৫টার দিকে আনিছুর রহমান ইসমত আরার স্বামীর বসত ঘরের পাশে তাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। ভুক্তভোগী এর প্রতিবাদ করলে আসামিদের যোগসাজশে পরিকল্পিতভাবে তাকে শারীরিক নির্যাতন করে গলাটিপে হত্যা করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা ও চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত)জেল্লাল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি বোঝা গেছে। নিহতের শ্বশুর অপরাধ স্বীকারও করেছেন। তবে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓