1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের সাফা বাজারের মনির হোসেন সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় পি. সি. বর্মন নামে এক ভুয়া চিকিৎসকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ক্লিনিকের মালিক মনির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা এবং ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।সোমবার (১৩ এপ্রিল) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। অভিযানে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুমিত্রা সিনহা।নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, উপজেলার ধানীসাফা ইউনিয়নের সাফা বাজারের মনির হোসেন সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ক্লিনিকটিতে লাইসেন্স ও যথাযথ অনুমোদন ছাড়াই চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এমনকি নিবন্ধনবিহীন ব্যক্তি দ্বারা অপারেশন করার অভিযোগও পাওয়া গেছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তিনি আরও বলেন, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২(১) ধারা অনুযায়ী শুধুমাত্র বিএমডিসি নিবন্ধিত এমবিবিএস চিকিৎসকরাই রোগী দেখার ও চিকিৎসা দেওয়ার অধিকার রাখেন। সংশ্লিষ্ট ভুয়া চিকিৎসকের কোনো বৈধ নিবন্ধন না থাকায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ক্লিনিকের মালিক মনির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা এবং ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুমিত্রা সিনহা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓