
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিদ্যালয়ের কক্ষে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, একক অভিনয় ও নজরুলসংগীত ভিত্তিক নৃত্য পরিবেশন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোসাঃ নাছরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবজারভার জার্নালিজম ও বাংলাদেশ সাংবাদিক ফোরাম সাবেক প্রশিক্ষক মোঃ সেলিম আকন, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ এনায়েত হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদার বলেন, নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দিতে স্কুল পর্যায়ে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।