1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত ও বিস্ফোরক মামলার আসামি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ মামুন হোসাইন বাবলু জমাদ্দারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাউখালী থানা পুলিশ। জানা গেছে, মামুন হোসাইন বাবলু জমাদ্দারকে পিরোজপুরের আদালত একটি চেক জালিয়াতির মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ও দুই লাখ টাকা জরিমানার দন্ডপ্রাপ্ত পলাতক আসামি। ওই মামলায় কাউখালী থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার বেলা ১১ টার দিকে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। থানা পুলিশ তাকে কাউখালী উপজেলা বিএনপির অফিস পোড়ানো ভাংচুর ও বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার পিরোজপুর আদালতে প্রেরন করেন।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত গ্রেপ্তার ব্যক্তিকে কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে লুটপাট অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা বিস্ফোরক ও নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপির কার্যালয়ের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩ অক্টোব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সোহেল মাহমুদ বাদী হয়ে বিস্ফোরক ও নাশকতা আইনে ৪১ জনের নাম উল্লেখ এবং ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা করেন। ওই মামলায় মামুন হোসাইন বাবলু ৮ নং এজাহার ভুক্ত আসামি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓