1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
উপার্জনের শেষ সম্বল চুরি সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগে মনোনয়ন পেতে যোগ্যতার আলোচনায় শীর্ষে যাঁরা ঝালকাঠির সম্ভাবনাময় মুড়ি শিল্প! হাতে ভাজা মুড়িতেই স্বাবলম্বী জেলার ২০ গ্রামের নারী – পুরুষ দখলদারিত্বে আর ময়লায় ঝালকাঠি পৌরসভার ২২ খাল স্মৃতি হতে চলছে!! প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে উজ্জীবিত ভুক্তভোগী ও পরিবেশবিদরা ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত শাহাদাত সভাপতি -সোহেল সম্পাদক নির্বাচিত কাউখালীতে খাজনার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের ২দিন পর টাকা ফেরত দিলেন দলিল লেখক মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি গজারিয়া মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় থানায় মিথ্যা অভিযোগ,যুবদল নেতার সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ এর সাক্ষাৎ

  • প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৪৫৭ বার পড়া হয়েছে

কাতারের মাটিতে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে যতটা অবদান ছিল লিওনেল মেসির,তার থেকে কিছু কম ছিল না এমিলিয়ানো মার্টিনেজের।ফাইনালের ১২৩ মিনিটে তাঁর সেই অবিশ্বাস্য সেইভ এখনো আর্জেন্টাইন ভক্তদের মনে গেঁথে রয়েছে। আলবিসেলস্তেদের ফুটবল ইতিহাসে মার্টিনেজ অমর হয়ে থাকবেন।বিশ্বকাপজয়ী কিংবদন্তী এ আর্জেন্টাইন গোল রক্ষক সোমবার(৩ জুলাই) সকালে এসে পৌঁছেছেন ঢাকায়। হোটেল থেকে সকাল দশটা বিশ মিনিটে মার্টিনেজ পৌছান রাজধানীর উত্তর বাড্ডায় নেক্সট ভেঞ্চার নামক একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে।আর্জেন্টিনার বাজপাখি খ্যাত গোলরক্ষককে বাংলাদেশে আনার স্পন্সর তারাই।সেখানে এ প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে মার্টিনেজের সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।এরপর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্টিনেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।সফরের অংশ হিসেবে বেলা দুইটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এই সময় প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জার্সি উপহার দেন মার্টিনেজ।এদিকে মার্টিনেজের সঙ্গে দেখা করে তার আন্তরিকতায় মুগ্ধ মাশরাফি।টাইগার সাবেক এই অধিনায়ক মার্টিনেজের সঙ্গে প্রায় আধঘণ্টা সময় কাটিয়েছেন।এ সময় তার ছেলে ও মেয়েকে অটোগ্রাফ ও তাদের সঙ্গে ছবি তোলেন মার্টিনেজ।এর আগে সোমবার ভোর ৫টা ১০মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। আর বাংলাদেশে এসেই তিনি নিজের ইন্সটাগ্রামে একটি ছবি স্টোরি হিসেবে শেয়ার করেন। গাড়িতে বসে থাকা অবস্থায় তোলা সেই ছবিতে লেখা ছিল বাংলাদেশ,পাশে ভালোবাসার ইমোজি ও বাংলাদেশের পতাকা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বিকেলেই তিনি উড়াল দেবেন কোলকাতার উদ্দেশ্যে।সেখানে তিন দিন থাকবেন তিনি। যোগ দেবেন বেশ কিছু অনুষ্ঠানে।
*সংবাদটি বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর থেকে সংগৃহীত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓