1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গজারিয়া মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় থানায় মিথ্যা অভিযোগ,যুবদল নেতার সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া পশ্চিম কান্দি এলাকায় মাদক কারবারের প্রতিবাদকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে। এক পক্ষ থানায় দায়ের করা অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল নেতা শাহআলী।গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পশ্চিম কান্দি এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলন করে উপজেলা যুব দলের আহবায়ক কমিটির সদস্য মো. শাহ আলী (৪০),এ সময় আরও উপস্থিত ছিলেন আওলাদ হোসেন (৪৫), আওলাদ হোসেন (৫০) ও বশির মিয়া (৫৫)।সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য মো:বশির মিয়া বলেন,দীর্ঘ দিন যাবৎ কাউছার হামিদ বাবু এলাকায় মাদক বিক্রি করে আসছে, স্থানীয় চুরি ডাকাতির সাথে জড়িত, কেউ তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পান না,আমি তাদের মাদক কারবারের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাঁরা আমার বিরুদ্ধে থানায় বানোয়াট অভিযোগ করা হয়েছে।এ সময় উপজেলা যুবদল নেতা শাহ আলী বলেন,চর বাউশিয়া বড় কান্দি এলাকার অবৈধ বালুমহাল সংক্রান্ত যে অভিযোগে তাদের জড়ানো হয়েছে, তা ভিত্তিহীন।বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা অন্যদিকে, মারধরের শিকার দাবি করে কাউছার হামিদ বাবুর স্ত্রী লিজা আক্তার গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া পশ্চিম কান্দি এলাকার তোফাজ্জল হোসেনের মুদির দোকানে তার স্বামীকে একা পেয়ে কয়েকজন ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। বাধা দিলে তার স্বামীকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং একজন গলায় চেপে ধরে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে লিজা আক্তার আরও অভিযোগ করেন, তিনি স্বামীকে উদ্ধার করতে গেলে অভিযুক্তরা তাকে ভয়ভীতি প্রদর্শন ও শ্লীলতাহানির হুমকি দেয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত কাউছার হামিদ বাবুকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে গজারিয়া থানা পুলিশ এর উপ পরিদর্শক মো:ফরিদ হোসেন জানান,এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓