1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

মঠবাড়িয়ায় ইয়াবাসহ নারী স্বাস্থ্য কর্মী ও সহযোগী মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৪১১ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া ইয়াবা বিক্রয় ও মজুদের অভিযোগে ইউনিয়ন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার প্রোভাইডার ফাতিমা আক্তার (৩২) ও তার সহযোগি মাদককারবারি নাজমুল শিকদার (৩৪) কে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্গ্রেতিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে। এসময় বসতঘরে মজুদকৃত ৮০০ পিস ইয়াবা উদ্ধার ও মাদক বিক্রির ১৬ হাজার জব্দ করেছে পুলিশ । গ্রেপ্তারকৃত ফাতিমা আক্তার উপজেলার পশ্চিম ধানীসাফা গ্রামের রুবেল মল্লিকের স্ত্রী ও নাজমুল শিকদার একই ইউনিয়নের নাছির শিকদার এর ছেলে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার(১১ জুলাই) দুপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, চলামান মাদক উদ্ধারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার(১০ জুলাই) বিকেলে পুলিশ উপজেলার পশ্চিম ধানীসাফা গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের রুবেল মল্লিকের বসত ঘর থেকে ৮০০পিচ ইয়াবা ও মাদক বিক্রির ১৬ হাজার টাকাসহ তার স্ত্রী স্বাস্থ্য কর্মী ফাতিমা আক্তার ও তার সহযোগি নাজমুলকে হাতেনাতে গ্রেফতার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাতিমার স্বামী রুবেল মল্লিক পালিয়ে যায়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় এসআই কামরুল ইসলাম বাদি হয়ে মঠবাড়িয়া থানায় ৩ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামী রুবেলকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓