1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময়

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৩০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধা, ইমাম মোয়াজ্জেম ও আলেম ওলামাদের সঙ্গে পিরোজপুর- ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে প্রার্থীর প্রধান নির্বাচনী অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারন সম্পাদক এইচ এস দ্বীন মোহাম্মদসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, ইমাম, মোয়াজ্জেম,আলেম ওলামাবৃন্দ। সভায় আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৃষ্টি দল। তিনি সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। ফ্যাসিবাদী সরকারকে হটাতে আন্দোলন-সংগ্রামে বিএনপি দীর্ঘদিন লড়াই করেছে। এদেশে গত ১৭ বছর কেউ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেননি, এবার সকলে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারবেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার জন্য ধানের শীষে ভোট দেয়ার জন্য আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓