1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময়

মাদারীপুরে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৪২৯ বার পড়া হয়েছে

মাদারীপুরে বাসের ধাক্কায় ফাতেমা বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার(২৯ জুলাই) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মোস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম সদর উপজেলার ঘটকচর এলাকার মোশারফ হাওলাদারের স্ত্রী। স্থানীয়রা জানায়, সকালে মোস্তফাপুর বাসস্ট্যান্ডের ফোরলেন দিয়ে সড়ক পাড় হচ্ছিলো ফাতেমা বেগম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী সোনালী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সড়কের উপরে ছিটকে পরে গুরুতর আহত হয় সে। পরে ফাতেমাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনার পর চালক ও বাসটি সটকে যায়। অভিযোগ পেলে এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓