1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

মদ ও নারী নিয়ে ভাইরাল সেই আশুতোষ বেপারী গনভবনে; সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা

  • প্রকাশিত: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে

মদ ও নারী নিয়ে ভাইরাল জেলার নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশুতোষ বেপারীর গন ভবনে প্রবেশের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। ববিবার(৬ আগষ্ট) দুুপুরে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন নিন্দা প্রকাশ করেন।
আ’লীগের দলীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১০টায় দলের সভাপতি প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দলের তৃনমূলের নেতাদের নিয়ে গনভবনে এক বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। ওই সভায় নাজিরপুর থেকে দলের উপজেলা সভাপতি মো. মোশারেফ হোসেন খান ও সাধারন সম্পাদক আশুতোষ বেপারী অংশ নেন। সেখানে উপজেলা সভপতির পাশেই সাধারন সম্পাদক আশুতোষ বেপারীর বসা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দলের নেতা-কর্মীরা ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। এর একটিতে পিরোজপুর জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ভিপি শিকদার চাঁন লিখেছেন,‘পবিত্র অঙ্গনকে কুলশিত (কলুশিত) করেছে। হায়রে জেলা কমিটি। জেলা যুব মহিলা লীগের সাবেক সাধারন সম্পাদক শিরিন আফরোজ লিখেছেন, এ আর নতুন কি!২০০৯ সালের পর থেকে পিরোজপুর আওয়ামীলীগের জেলা কমিটিতে বেশ কিছু এই ধরনের লোককে নেতা নেত্রী বানানো হয়েছে’। এ বিষয়ে জানতে জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাসের মুঠোফোনে একাধীকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেন নি। তাই জেলা আ’লীগের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায় নি। উল্লেখ্য, গত জুলাই মাসের মাঝামাঝি সময়ে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশুতোষ বেপারীর একাধীক নারীর সাথে পৃথক মদ খাওয়া ও এক নারীর সাথে যৌন কাজের ছবি ভাইরাল হয়। বিষয়টি নিয়ে স্থানীয় আ’লীগ নেতারা তখন নিন্দা সহ তাকে দলীয় পদ থেকে প্রত্যাহারের জন্য দলের সভাপতি শেখ হাসিনা, সাধারন সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ সংগঠনের দায়িত্বপ্রাপ্তদের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓