1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল কাউখালীতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার কাউখালীতে আপত্তিকর অবস্থায় দুই শিক্ষার্থী আটক, অভিভাবকের জিম্মায় মুক্তি

কুয়াকাটায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৫৪৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের অপরাধে নুর মোহাম্মদ (৪৫)নামের এক ড্রেজার ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১১ আগষ্ট) সন্ধ্যায় কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ এ জরিমানা আদায় করেন। এ সময় বালু কাটায় ব্যবহ্নত ড্রেজার মেশিন জব্দ করা হয়। জানাগেছে, কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন সরদার মার্কেটে সমুদ্র থেকে ড্রেজার দিয়ে বালু কেটে জিওটিউবে ভরছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা কৌশিক আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু কাটা বন্ধ সহ জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কৌশিক আহমেদ বলেন, সমুদ্র সৈকত থেকে বালু উত্তোলন করা আইনত দন্ডনীয় অপরাধ। ড্রেজার ব্যবসায়ী নুর মোহাম্মদ রাতের আধারে সৈকত থেকে অবৈধভাবে বালু কেটে সরকার মার্কেটে ব্যবহার করছিল। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন ভবিষ্যতে সমুদ্র সৈকত থেকে আর কেউ যাতে বালু উত্তোলন করতে সাহস না পায় এজন্য এই জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓