1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনে স্বরূপকাঠিতে শোক দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৪৬১ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রীর পক্ষে, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য দপ্তর, আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনগুলো, বিভিন্ন সরকারি দপ্তর উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর মুড়ালে পুষ্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা চত্তর থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপেক্সের সামনে গিয়ে শেষ হয়। ইউএনও মো, মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো, গোলাম কবির, অফিসার ইনচার্জ মো, জাফর আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন, মুক্তিযোদ্ধা মো,নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন, যুব উন্নয়ন অফিসের চেক বিতরন করে। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাতে মধ্যে দিয়ে অনুষ্ঠানের শেষ হয়। সন্ধ্যায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম মুহিদ, সহ সভাপতি শওকত আকবর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব প্রমুখ। পরে ১৫ ই আগষ্টে নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করেন ক্বারি মো. বেলায়েত হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓