1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

কাউখালীতে ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২০৯ বার পড়া হয়েছে

বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরন, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যার্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠ নিরপেক্ষ জাতীয় নির্বাচন, বিদ্যুৎ গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পর্ণের দ্রব্যমুল্য কমানোর দাবিতে রবিবার (২৭ আগষ্ট) বিকালে পিরোজপুরের কাউখালী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে দক্ষিণ বাজার (কাঁচা বাজার) চত্তরে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইসলামি আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার আওতাধীন কাউখালী উপজেলা শাখার সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদার এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ জিয়াউর রহমান এর সঞ্চালনায় উপজেলার আওতাধীন ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে তৃণমূল প্রতিনিধি সন্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ইয়াহ্ইয়া হাওলাদার, জেলা শাখার সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন শেখ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোঃ আল আমিন হোসাইন, সহ- সাংগঠনিক সম্পাদক এইচ এম জিয়াউল করীম। আরো বক্তব্য রাখেন উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মোঃ আরাফাতুর রহমান শাওন, যুব আন্দোলনের সভাপতি এইচ এম হাফিজুল্লাহ, মাওলানা মোঃ আলী হোসাইন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর সদস্য সচিব মাওলানা মুফতি নেছার উদ্দিন মেসবাহ ও স্হানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓