1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আ. রহমানের পাশে দাঁড়ালেন এমপি মাসুদ সাঈদী নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১

উজিরপুরে দুই মাদক সেবিকে ভ্রাম্যমান আদালতের ১ বছর করে কারাদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৪৪২ বার পড়া হয়েছে

বরিশাল জেলার উজিরপুর উপজেলার ইচলাদি বাসস্ট্যান্ডে গাজা সেবন করার সময় দুই জনকে আটক করে উজিরপুর মডেল থানা পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,রবিবার (২৭ আগষ্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইচলাদী বাসস্ট্যান্ডের পুলিশ বক্সের পিছনে গাঁজা সেবন অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করেন মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন দক্ষিণ মাদার্সী গ্রামের পৌর সভার ২ নং ওয়ার্ডের মৃত উপেন্দ্র নাথ ঘোষের পুত্র সমীর ঘোষ (৪৫) ও শিকারপুর ইউনিয়নের দক্ষিন শিকারপুর গ্রামের ৬ নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাক খানের পুত্র মো: হুমায়ুন কবির খাঁন(৪০) কে গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম ইসমাম ২জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উজিরপুর মডেল থানার এসআই রাজিব দাস সনেট জানান, রবিবার রাত ৮ টার সময় গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান। সাজা প্রাপ্ত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓