1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা চর বলাকী গ্রামে গোষ্ঠীগত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত বাড়িঘরে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় আলোচিত রাজনৈতিক নেতা গিয়াস উদ্দিনসহ এ পর্যন্ত ৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (০১ জুন) বিকেল থেকে রাতভর দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।আটককৃতদের মধ্যে রয়েছেন চর বলাকী গ্রামের মৃত হাসেম বেপারীর ছেলে আলোচিত রাজনৈতিক নেতা গিয়াস উদ্দিন (৬৫)। মঙ্গলবার গভীর রাতে রাজধানী ঢাকার সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এছাড়া আটক হওয়া অন্যরা হলেন, চর বলাকী গ্রামের মৃত ফজলুর করিমের ছেলে আনোয়ার হোসেন প্রধান (৫০), হাজী মাহফুজ মেম্বারের ছেলে মনজুর আলম (৪৪), মো. মাসুম (৪৫), টান বলাকী গ্রামের শুকুর আলীর ছেলে মো. জান্নাত (৩১), মাহফুজ প্রধানের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩২) এবং কেরামত আলী মাস্টারের ছেলে মো. মাজহারুল (৫৫)।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, দুই পক্ষের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।উল্লেখ্য, গত সোমবার দুপুরে চর বলাকী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন এবং স্থানীয়ভাবে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকায় অতিরিক্ত নজরদারি অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓