1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

উজিরপুরে দুই মাদক সেবিকে ভ্রাম্যমান আদালতের ১ বছর করে কারাদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৪৬০ বার পড়া হয়েছে

বরিশাল জেলার উজিরপুর উপজেলার ইচলাদি বাসস্ট্যান্ডে গাজা সেবন করার সময় দুই জনকে আটক করে উজিরপুর মডেল থানা পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,রবিবার (২৭ আগষ্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইচলাদী বাসস্ট্যান্ডের পুলিশ বক্সের পিছনে গাঁজা সেবন অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করেন মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন দক্ষিণ মাদার্সী গ্রামের পৌর সভার ২ নং ওয়ার্ডের মৃত উপেন্দ্র নাথ ঘোষের পুত্র সমীর ঘোষ (৪৫) ও শিকারপুর ইউনিয়নের দক্ষিন শিকারপুর গ্রামের ৬ নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাক খানের পুত্র মো: হুমায়ুন কবির খাঁন(৪০) কে গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম ইসমাম ২জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উজিরপুর মডেল থানার এসআই রাজিব দাস সনেট জানান, রবিবার রাত ৮ টার সময় গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান। সাজা প্রাপ্ত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓