1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

গজারিয়া মেঘনা ঘাট নদী বন্দরের নতুন ইজারাদার এর মিলাদ ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৬২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা মেঘনাঘাট নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন শুল্ক ও মুরিং চার্জ আদায় কেন্দ্রের নতুন ইজারাদার এর পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর তেতৈতলা মেঘনা ঘাট বাজারে এই মিলাদ,মাহফিল অনুষ্ঠিত হয়েছে।নতুন ইজারাদার ও জেলা বিএনপির অন্যতম সদস্য মো:বোরহান উদ্দিন ভূঁইয়া র সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ যান শ্রমিক ফেডারেশনের সা:সম্পাদক জাহাঙ্গীর আলম,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জি:মুকবুল আহমেদ রতন,উপজেলা বিএনপি নেতা মফিজুল ইসলাম(রনি মাষ্টার),বালুয়াকান্দী ইউপি বিএনপির সা:সম্পাদক মনিরুজ্জামান মনির,গজারিয়া ইউপি বিএনপির সা:সম্পাদক মোশাররফ হোসেন সরকার স্বপন,বিএনপি নেতা আরফত আলী মেম্বার,মনির হোসেন সরদার,মিজানুর রহমান দেওয়ান,সানাউল্লাহ মিয়া,জিয়া উদ্দিন দেওয়ান(লিটন মেম্বার),হুমায়ুন কবির ঢালীসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাবৃন্দ।জানা যায়,মেঘনাঘাট নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন মেঘনা ব্রীজ হতে মোনেম অটো ব্রীকস্ এর পূর্ব প্রান্ত পর্যন্ত বার্দিং চার্জ ও মালামাল উঠানামার শুল্ক এবং মুরিং চার্জ আদায় কেন্দ্র”ঘাট/পয়েন্টটি ২০২৫-২০২৬ অর্থ বছরের ০১/০৭/২০২৫ হতে ৩০/০৬/২০২৬ খ্রিঃ তারিখ পর্যন্ত সময়ের জন্য ইজারার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হলো।এ সময় সকলের সহযোগিতা কামনা করে মো:বোরহান উদ্দিন ভূঁইয়া বলেন,নৌ যান মালিক,শ্রমিকদের বাঁচিয়ে রেখে ও সরকারী নীতিমালার মধ্য থেকে এই কার্যক্রম পরিচালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓