1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কলাপাড়ায় চাঁদা দাবীর অভিযোগে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ ৩ জনের নামে মামলা

  • প্রকাশিত: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ আমলে নিয়ে ওসি, কলাপাড়া থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (৩ সেপ্টেম্বর) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আশীষ রায়ের আদালত এ আদেশ প্রদান করেন। জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো: মাহবুব মিয়া এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক সভাপতি সুমন তালুকদার আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব উল্লাহ (লিটন) ও সহকারী শিক্ষক মোঃ মজিবুর রহমানকে অভিযুক্ত করা হয়েছে। মামলার বিবরনে জানা যায়, ১৭জুন ২০২৩ আসামীদের পরস্পর যোগসাজশে প্রধান শিক্ষক তার ব্যবহৃত মুঠো ফোন থেকে মামলার বাদীকে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত করে দেয়ার জন্য ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। ১৮ জুন প্রধান শিক্ষকের ব্যক্তিগত ব্যাংক হিসাব নং- ৪৩১১১০০১১১০৬৯, সোনালী ব্যাংক, কলাপাড়া বন্দর শাখায় দাবীকৃত টাকার মধ্যে ৫০ হাজার টাকা জমা দেয়া হয়। এরপর চেকের মাধ্যমেও তাকে দাবীকৃত চাঁদা টাকার ১ লক্ষ ৭০ হাজার টাকা প্রদান করা হয়। কিন্তু আসামীরা দাবীকৃত চাঁদার সমুদয় টাকা না পাওয়ায় তাঁরা ৩১ আগষ্ট ২০২৩ অপর একজনকে সভাপতি নির্বাচিত করে বরিশাল শিক্ষা বোর্ডে অনুমোদনের জন্য পাঠায়। এদিকে একই দিন বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগে সিনিয়র সহকারী জজ মো: আনোয়ার হোসেনের আদালত বিবাদীদের আগামী ৫ কার্য দিবেসের মধ্যে কারন দর্শানোর আদেশ প্রদান করেছেন। মামলায় বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বোর্ড পরিদর্শক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিবাদী করা হয়েছে। সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী মো: মিজানুর রহমান এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓