1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীর শামীমা পেলেন বরিশাল বিভাগীয় অদম্য নারী পুরষ্কার নেছারাবাদে চুরির অভিযোগে যুবককে মারধর, অভিমানে বিষপানে আত্মহত্যা সার ডিলার নীতিমালা বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নাজিরপুরে জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকসহ সাইবার মামলায় গ্রেফতার-২ মুন্সিগঞ্জ শিলইয়ে শ্যামল বেপারী হত্যা ৩ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট স্বনামধন্য কেমিস্টের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো কাউখালী বিএনপির অফিস ভাংচুর মামলার আসামী ধরতে গিয়ে দুই পুলিশ আহত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক

কাউখালীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

  • প্রকাশিত: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে মদনমোহন জিউর আখড়া বাড়ির সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মদন মোহন জিউর আখড়া বাড়িতে এসে শেষ হয়। এসময় কৃষ্ণভক্তরা দুর্গাদেবী, হনুমান, কার্তিক গণেশ ও অসুর সেজে সজ্জিত হয়ে কৃষ্ণ ভক্তরা নেচে গেয়ে অংশ নেন। শোভাযাত্রা শেষে আখড়া বাড়ি প্রাঙ্গনে পূজা উদযাপন পরিষদ কাউখালী শাখার সভাপতি অধ্যক্ষ অলক কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কেন্দ্রীয় শ্রী গুরু সংঘ আশ্রমের সাধারণ সম্পাদক রঞ্জয় দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টন, এ্যাডভোকেট পরিতোষ সমাদ্দার,পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপুল বরন ঘোষ প্রমুখ। শোভাযাত্রা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓