1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

স্বনামধন্য কেমিস্টের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩২৩ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশের স্বনামধন্য কেমিস্টের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ভেড়ামারা মহিষাডেরাতে এলাকায় গতকাল রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে নিয়েই গেট ভেঙে দুষ্কৃতীদের দল এই অপারেশন চালায় বলে অভিযোগ।পরিবার সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের স্বনামধন্য কেমিস্ট মাহফুজুর রহমান ঘটনার সময়ে বাড়িতে ছিলেন না। কেউ, সেই সুযোগেই দুস্কৃতীরা চুরি করেছে বলে দাবি করা হয়েছে। তাঁর বাড়ি থেকে নগদ প্রায় ৪৫ হাজার টাকা এবং অন্তত ১ ভরি ৪ আনা সোনার অলঙ্কার, রুপো ২ ভরি ছিলো সবই মূল্যবান গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা, এমনই পরিবার সূত্রে দাবি করা হয়েছে।

এ বিষয়ে মাহফুজুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, অজ্ঞাতনামা কে বা কাহারা ২৮ ফেব্রুয়ারী দিবাগত রাত আনুমানিক ১২.০০ ঘটিকার পরবর্তী যেকোনো সময়ে ভেড়ামারা থানাধীন উল্লেখিত ঠিকানাস্থ আমার বসত বাড়িতে সকলের অনুপস্থিতিতে অজ্ঞাতনামা বিবাদী কে বা কাহারা বাড়ির ছাদে উঠে কলামের রড কেটে উক্ত রড দিয়ে ঘরে প্রবেশের মূল দরজার এবং আরেকটি ঘরের তালা ভেঙ্গে আমার বসত বাড়িতে চুপিসারে প্রবেশ করে। বিবাদী অজ্ঞাতনামা কে বা কাহারা উক্ত সময়ে আমার বসত ঘরে থাকা আলমারির তালা ভেঙ্গে সেখানে রক্ষিত বাড়ি-নির্মানের প্রয়োজনে সর্বমোট নগদ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আলমারির ভিতরে থাকা আরেকটি লক-ড্রয়ারের তালা ভেঙ্গে সেখানে রক্ষিত দেড় ভরি ওজনের একটি স্বর্ণের নেকলেচ, সর্বমোট এক ভরি চার আনা ওজনের দুইটি স্বর্ণের চেইন যেগুলোর সর্বমোট মূল্য অনুমান সাত লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা, দুই ভরি ওজনের রুপার তৈরি নুপুড় যেগুলোর সর্বমোট মূল্য অনুমান বারো হাজার টাকা চুরি করে নিয়ে চলে যায়।

আমি প্রতিবেশীদের মুখে এলাকার বাহিরে থাকাবস্থায় ঘটনার বিষয়ে জানতে পেরে ১ মার্চ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় সঙ্গীয় মোঃ মিজানুর রহমান (৪৬), পিতা-মৃত ফরাতুল্লাহ, সাং-প্রাগপুর, থানা-দৌলতপুর, মোঃ রিপন (৩৫), পিতা-মোঃ কামরান, মোঃ রাজু আহমেদ (৪০), পিতা-মৃত পরশ উল্লাহ, উভয় সাং-মহিষাডেরা (ওয়ার্ড নং-০১), ধরমপুর, থানা-ভেড়ামারা, সর্ব জেলা-কুষ্টিয়ারা সহ প্রতিবেশীদের সাথে নিয়ে নিজ বাড়িতে প্রবেশ করে ঘটনার বিষয়ে প্রত্যক্ষ করি এবং নির্দিষ্ট স্থানে রক্ষিত বর্ণিত নগদ টাকা ও অলংকার গুলো আমি খুঁজে পাই না। বিষয়টি নিয়ে পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে থানায় উল্লেখিত ঘটনার বিষয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছি অতএব, উপর্যুক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জনাবের একান্ত মর্জি হয় বলে তিনি আকুল আবেদন জানিয়ে।এ বিষয়ে ভেড়ামারা থানা এসআই রাশিদুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, সুষ্ঠু তদন্ত এবং আসামি গ্রেফতার করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓