1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীর শামীমা পেলেন বরিশাল বিভাগীয় অদম্য নারী পুরষ্কার নেছারাবাদে চুরির অভিযোগে যুবককে মারধর, অভিমানে বিষপানে আত্মহত্যা সার ডিলার নীতিমালা বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নাজিরপুরে জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকসহ সাইবার মামলায় গ্রেফতার-২ মুন্সিগঞ্জ শিলইয়ে শ্যামল বেপারী হত্যা ৩ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট স্বনামধন্য কেমিস্টের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো কাউখালী বিএনপির অফিস ভাংচুর মামলার আসামী ধরতে গিয়ে দুই পুলিশ আহত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক

স্বরূপকাঠিতে স্ব-মিলে কাজ করতে গিয়ে করাতের আঘাতে শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৯ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠিতে গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক হাত করাতের আঘাতে সুমন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার(৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোহাগদল গ্রামে বরছাকাঠি এলাকায় একটি স্বমিলে ওই দুর্ঘটনাটি ঘটে। সুমন উপজেলার সোহাগদল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে। এলাকাবাসি সুত্রে জানাগেছে, ওইদিন সকালে সুমন ইলেকট্রিক করাত দিয়ে স্ব মিলের বড় সাইজের গাছ খন্ড করে (স্থানীয় ভাষা বোড) কাটছিলেন। এ সময় অসাবধানতা বশত হাত ফসকে ইলেকট্রিক চালিত করাত বুকের পাশে ছুটে আঘাত করলে সে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক সুমন হালদার জানান আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে আনার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓