1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীর শামীমা পেলেন বরিশাল বিভাগীয় অদম্য নারী পুরষ্কার নেছারাবাদে চুরির অভিযোগে যুবককে মারধর, অভিমানে বিষপানে আত্মহত্যা সার ডিলার নীতিমালা বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নাজিরপুরে জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকসহ সাইবার মামলায় গ্রেফতার-২ মুন্সিগঞ্জ শিলইয়ে শ্যামল বেপারী হত্যা ৩ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট স্বনামধন্য কেমিস্টের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো কাউখালী বিএনপির অফিস ভাংচুর মামলার আসামী ধরতে গিয়ে দুই পুলিশ আহত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক

কুয়াকাটায় সরকারের সাফল্য ও উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ করলেন এমপি মহিব্বুর রহমান

  • প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৪ বার পড়া হয়েছে

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সরকারের সাফল্য ও উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান এমপি। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে তিনি পর্যটক সহ স্থানীয়দের মাঝে এ লিফলেট বিতরণ করেন।এসময় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। পরে কুয়াকাটা সৈকতে এসে এমপি মহিব্বুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।তিনি বলেন, বর্তমান সরকার কুয়াকাটা কলাপাড়া, রঙ্গাবালী সহ সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন করেছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য জনগনকে উদ্বুদ্ধ করতে এ কর্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।এসময় উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তলুকদার,সহ-সভাপতি ড.অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,কুয়াকাটা আওয়ামীলীগ সভাপতি আ: বারেক মোল্লা, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ও পৌর কাউন্সিলর মো.হুমায়ুন কবির,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক মো.ইউসুফ আলীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓