1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শুধু আর্থিক সহায়তা নয়, সম্মাননা স্মারক শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়ে রাখে -পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি তানভীর আহম্মেদ সম্পাদক খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – ইলিয়াস হোসেন মাঝি ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু রাজাপুরে জালাল উদ্দীন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত বেগম খালেদা জিয়া আর নেই পটুয়াখালী -৩ আসনে ৪ জনের মনোনয়ন পত্র দাখিল জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে থানায় এজাহার দায়ের করেন মোঃ আকমল হোসেন ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় পিষ্ট হলো দুই তরুণ নেছারাবাদে নবী ও হিজাব–বোরকা নিয়ে শিক্ষিকার কটুক্তি প্রতিবাদে মানববন্ধন

শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে ——মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৩ বার পড়া হয়েছে

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন,শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। কেননা, শেখ হাসিানার হাতেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে।দেশের উন্নয়ন হয়েছে পাহাড় সমান।যা অতীতের সকল সরকারের তুলনায় অনেকগুন বেশী।দেশীয় টাকায় পদ্মা সেতু। এখন শেখ হাসিনার পরিকল্পনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। এখন ঢাকার সাথে দক্ষিনাঞ্চলের যোগাযোগ হয়েছে মাত্র আড়াই তিন ঘন্টার।কিন্তু বিএনপি জোট সরকারের সময় দেশের উন্নয়নের নামে লুট পাট হয়।কাজেই দেশের উন্নয়ন চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। আর আমাদের সকলকে শেখ হাসিনার জন্য দোয়া করতে হবে।কেননা, তিনি সুস্হ থাকলে দেশ সুস্হ থাকবে।দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে জেলার নাজিরপুর উপজেলা যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৭তম জন্ম দিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।ওই দিন বিকালে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মালিখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মাস্টার দিপংকর সমদ্দার রিপাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহসভাপতি মাস্টার মো. মনিরুজ্জামান আতিয়ার, উপজেলা কৃষকলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নির্জন কান্তি বিশ্বাস, শাহ আলম ফরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, শাখারিকাঠী ইউনিয়নের চেয়ারম্যান খালিদ হোসেন সজল, মাটিভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার সুখরঞ্জন বেপারী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓