1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

স্বরূপকাঠিতে অগ্নিকান্ডে ১৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভুত

  • প্রকাশিত: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ছারছিনা বাসষ্ট্যান্ডে সংঘটিত এক অগ্নিকান্ডে ১৩ টি দোকান মালামালসহ ভস্মিভুত হয়েছে।শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত অনুমান দেড়টার দিকে ঐ ষ্ট্যান্ডের নুরুল ইসলামের কনফেকশনারীর দোকান থেকে অগ্নিকান্ডের সুত্রপাত বলে জানা গেছে।অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩০ লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সুত্র জানায়। জানাগেছে, ঐ ষ্ট্যান্ডে নুরুল ইসলামের দোকানে আগুন দেখে স্থানীয়রা ডাক চিৎকার দিলে এলাকাবাসি ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে।খবর পেয়ে নেছারাবাদ ও বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা অকুস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়।ইতোমধ্যে আগুনের লেলিহান শিখায় আব্দুর রশিদের মুদি,নুরুল ইসলামের চা ও কনফেকশনারী, জামালের ষ্টেশনারী, জাহিদের চা ও কনফেকশনারী,আমিনুলের চায়ের দোকান, জাকিরের রুটির দোকান,সত্তারের চায়ের দোকান, রবিউলের ফার্মেসী, খলিলের হোটেল, আনোয়ারের চা ও কনফেকশনারী,লালনের চা ও কনফেকশনারী, চান্দুর চায়ের দোকান ও বরিশালের লোকাল বাসকাউন্টার মালামালসহ সম্পুর্ন পুড়ে যায়। নেছারাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের ষ্টেশন ম্যানেজার আব্দুস সালাম জানান, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড়ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। বৈদুত্যিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত ঘটেছে বলেও তিনি জানান। উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব উল্লাহ মজুমদার ও নেছারাবাদ থানার ওসি মো. গোলাম সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓