1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

মুষলধারে বৃষ্টিতে জনজীবন স্থবির, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

  • প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৩০ বার পড়া হয়েছে

মৌসমুী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে গত দুই দিন ধরে উপকূলীয় এলাকায় থেম থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।আবহাওয়া অফিস মঙ্গলবার (  ৩ অক্টোবর) সকাল ৬টা থেকে বুধবার (৪ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত কলাপাড়ায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।বুধবার সকাল থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে স্থবির হয়ে পড়ে পৌরশহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত।পাশাপাশি দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ ও শ্রমজীবীরা।সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে।বাতাসের গতিবেগ বৃদ্ধি পেয়েছে। নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উপকূলীয়‌ এলাকার উপর দিয়ে যেকোনো সময় ঝড়ো ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলারসহ ছোট ছোট নৌযান সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বর্তমানে গভীর সমুদ্রে বেশ কিছু মাছধরা ট্রলার অবস্থান করছে বলে স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান।পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উপকূলে তীব্র বাতাস এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓