1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে টেলিমেডিসিন সেবা উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩৪৫ বার পড়া হয়েছে

প্রান্তিক রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের উন্নত পরামর্শ প্রদানের সুবিধার্থে পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেলিমেডিসিন সেবা উদ্বোধন করা হয়েছে।বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্নার, ইউনানি চিকিৎসা কেন্দ্র এবং টেলিমেডিসিন সেবা এর শুভ উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী।এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, জাতীয় পার্টি জেপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু, কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক প্রমুখ।পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী জানান, সারাদেশে চিকিৎক সংকটের মধ্যে আমরা স্বাভাবিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।অনেক রোগীর জন্যেই উন্নত চিকিৎসা প্রয়োজন হয়।জেলা বা উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে।তাই কাউখালী উপজেলার সাধারন মানুষের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য অনলাইনে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার রোগীদের সমস্যা জেনে অপরপ্রান্তে থাকা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলবেন।প্রয়োজনে রোগী নিজেও কথা বলতে পারবেন। রোস্টার করে বিশেষজ্ঞ চিকিৎসকরা অনলাইনের মাধ্যমে সংযুক্ত হয়ে চিকিৎসা পরামর্শ সেবা দেবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓