1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী -৩ আসনে ভোটের মাধ্যমে  নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনা হবে’ – হাসান মামুন কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার

প্রতিপক্ষকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে ইউপি সদস্য শরিফুল নিজেই এখন শ্রীঘরে

  • প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২৬৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ইউপি সদস্য শরিফুল ইসলাম নিজেই এখন শ্রীঘরে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে।এলাকাবাসী সুত্রে জানাযায়, উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও নলছিয়া দুয়াড়িপাড়া গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম জনসেবার নামে প্রতিহিংসা বশত স্থানীয় নিরপরাধ মানুষদের নানা ভাবে হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।তার প্রতিপক্ষ একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের পুত্র আরিফুল ইসলামকে মাদকদ্রব্য দিয়ে ফাঁসাতে নানা ভাবে অপচেষ্টা চালিয়ে আসছিল।এরই এক পর্যায়ে গত ১৪ অক্টোবর ২০২৩ইং তারিখে গভীর রাতে সবার অজান্তেই প্রতিপক্ষ জাহাঙ্গীরের বাড়িতে গোপনে মাদক (ইয়াবা)রেখে রায়গঞ্জ থানায় খবর দেন ইউপি সদস্য শরিফুল ইসলাম।এতে রায়গঞ্জ থানা পুলিশ ইউপি সদস্য শরিফুলের দেয়া তথ্যমতে মাদক (ইয়াবা)সহ জাহাঙ্গীরকে আটক করে থানায় নিয়ে আসে।মুহুর্তের মধ্যেই জাহাঙ্গীরের আটকের খবর নলছিয়া গ্রামসহ আশপাশে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী জাহাঙ্গীরকে মুক্ত করতে থানায় সমবেত হয়।এতে পরিস্থিতি বেগতিক দেখে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা যাছাই করার জন্য ইউপি সদস্য শরিফকে ডেকে থানায় নিয়ে আসে।এবং ইউপি সদস্য শরিফুলকে জিজ্ঞাসাবাদে নিরপরাধ জাহাঙ্গীর আলমকে মাদক (ইয়াবা) দিয়ে ফাঁসানোর প্রকৃত রহস্য বেরিয়ে আসে।পরবর্তীতে জাহাঙ্গীরকে ছেড়ে দিয়ে ইউপি সদস্য শরিফুলকে মাদক মামলায় আটক করে জেল হাজতে প্রেরণ করে রায়গঞ্জ থানা পুলিশ।এঘটনায় এলাকায় দারুণ চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপি সদস্যকে মাদকদ্রব্য আইনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓