1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

ওমর ফারুক ঝালকাঠি প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর উপদেষ্টা ডাক্তার জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেছেন – অপরিকল্পিত বর্জ্য ব্যাবস্থাপনার কারনে পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুকি তৈরি হচ্ছে। খাদ্যবস্তু ও প্লাস্টিক থেকে সৃষ্ট জীবাণু মাটি, পানি ও বায়ুর মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে ডায়রিয়া, টাইফয়েড সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়াচ্ছে। এর সমাধানে বর্জ্য পৃথকীকরণ, পূনর্ব্যবহার বৃদ্ধি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি এবিষয়ে সচেতনতা বাড়াতে সকলকে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানান।মঙ্গলবার বিকেলে ঝালকাঠি শহরের বড় বাজারে ক্ষুদ্র ব্যাবসায়ী মালিক সমিতির আয়োজনে কেন্দ্র ঘোষিত পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এ-সময় ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এবং জেলাপরিষদ প্রশাসক এডভোকেট শাহাদত হোসেন, পৌর প্রশাসক মোঃ কাওসার হোসেন, জেলা জামায়াতের আমীর এডভোকেট হাফিজুর রহমান, অধ্যাপক ডাঃ খালিদ মাহমুদ শাকিল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আক্কাস সিকদার, স্থানীয় ব্যাবসায়ী, বাজার কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓