1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

নাজিরপুরে দেড়যুগ ধরে প্রভাবশালীদের হাতে আটকা কয়েক লাখ টাকার মৎস্য ঋন

  • প্রকাশিত: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২৩৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুরে দেড় যুগের বেশী সময় প্রভাবশালীদের হাতে আটকা রয়েছে কয়েক লাখ টাকার মৎস্য ঋন।অনাদায়ী ওই ঋনের কারনে প্রকৃত মৎস্যজীবীরা ঋন নিতে পারছেন না।উপজেলা অফিস সূত্রে জানা গেছে, গত ২০০৫ সালে প্রকৃত অসহায় মৎস্য জীবীদের চাষে সহযোগীতা করতে সরকারী ভাবে বিনা মুনফায় ঋন প্রদান করা হয়।উপজেলা মৎস্য অফিস থেকে দেয়া ওই ঋন তখন স্হানীয় কিছু বিএনপির প্রভাবশালীরা প্রভাব খাটিয়ে নিয়ে নেন।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল জানান, সরকারী নিয়ম অনুযায়ী ওই ঋন গ্রহীতারা ঋন প্রদানের পর তা থেকে পাওয়া টাকা অন্য চাষীদের মাঝে বিতরন করা হয়।কিন্তু গত ২০০৫ সালের এপ্রিল মাসে নেয়া ওই ঋনের টাকা অনেকেই পরিশোধ করেন নি।তাই ইতিমধ্যে তাদের ঋন পরিশোধে নোটিশ দেয়া হয়েছে।অনাদায়ী ঋন গ্রহীতাদের অধিকাংশের নামে দেয়া প্রকল্পের কোন অস্তিত্ব নাই।
উপজেলা সদরের শামসু খানের ছেলে মো. মনির খান সহ কয়েকজনের নামে উপজেলা মৎস্য অফিস থেকে পাঠানো নোটিশ সূত্রে জানা গেছে, ওই ঋন গ্রহীতার গত ২০০৫ সালের ৪ এপ্রিল নেয়া ঋনের ৫০ হাজার ৫৫৪ টাকা পান অফিস।ওই একই বছরের এমন গ্রহীতা সংখ্যা ২৭ হলেও প্রতি বছর এ সংখ্যা বাড়ছে।ফলে প্রকৃত মৎস্য চাষীরা ঋন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓