1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

কাউখালীতে নৌ পুলিশ ফাঁড়ি থেকে ২ জেলের পালায়ন থানায় মামলা ; ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে নৌ পুলিশের হাত থেকে ২ জেলে পালিয়ে যাওয়ায় ৪ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।সোমবার (২৩ অক্টোবর) খুলনা জোনের নৌ পুলিশ সুপার মোঃ শরিফুর রহমান এর স্বাক্ষরিত আদেশে কর্তব্য অবহেলার কারনে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ৪ কর্মকর্তাকে শাস্তিমূলক প্রত্যাহার করা হয়।এরা হলেন কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই আব্দুর রাজ্জাক, এস.আই আলামিন, এস.আই মোঃ ইউনুস আলী ও সেন্ট্রি আব্দুস সালাম।উল্লেখ্য গত ২১ অক্টোবর নৌ পুলিশ উপজেলার সন্ধ্যা নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার অপরাধে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মোঃ শাহিন (২০) ও একই গ্রামের বেলায়েত হোসেনের ছেলে মোঃ কাইয়ুম (১৯) কে আটক করে লঞ্চঘাট এলাকার নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।এসময় আটককৃত আসামীদের হাতকরা না থাকায় নৌ পুলিশ ফাঁড়ির দরজায় ধাক্কা দিয়ে আসামীরা কৌশলে পালিয়ে যায়। এদের নামে গতকাল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই ইউনুস আলী বাদী হয়ে মৎস্য সংরক্ষণ আইনে ও পুলিশকে ফাঁকি দেয়ার অপরাধে মামলা দায়ের করেন।এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া জানান,নৌ পুলিশের কাছ থেকে ২ জেলের পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার অপরাধে ও মৎস্য সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓