1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল পটুয়াখালী ৩ নির্বাচনী আসনে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা কাউখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, আহত ৪ আইনশৃঙ্খলার অবনতি উদ্বেগজনক – ইলিয়াস হোসেন মাঝি। শুধু আর্থিক সহায়তা নয়, সম্মাননা স্মারক শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়ে রাখে -পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি তানভীর আহম্মেদ সম্পাদক

তালতলীতে শ্লীলতাহানির ঘটনায় ৬ মাসের কারাদন্ড

  • প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৭৪ বার পড়া হয়েছে

বরগুনার তালতলীতে এক নারীকে শ্লীলতাহানির ঘটনায় মোঃ জাকির হোসেন (৪০) নামের এক বখাটে যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদন্ড দেন।দণ্ডাদেশ প্রাপ্ত জাকির হোসেন উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা এলাকার আবুল ফকিরের ছেলে।জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা এলাকার এক নারীকে বিভিন্ন সময়ে অনৈতিকভাবে কুপ্রস্তাব দিয়ে আসছেন বখাটে জাকির হোসেন।এতে রাজি না হলে বুধবার ভোরের দিকে ঐ নারীর বাড়িতে গিয়ে একা পেয়ে শ্লীলতাহানী ঘটায়।নারীর চিৎকারে পথচারীরা এগিয়ে আসলে জাকির পালিয়ে যায়।এতেও বখাটে জাকির ক্ষান্ত না হয়ে দুপুরে আবারও ঐ নারীর বাড়িতে গিয়ে শ্লীলতাহানী করলে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়।পরে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা ঘটনাস্থলে উপস্থিত হন।এ সময় জাকির তার দোষ স্বীকার করে।আসামি নিজের দোষ স্বীকার করায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডিত করেন।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা বলেন, আসামী তার দোষ স্বীকার করেছে।এছাড়াও স্থানীয়ভাবে প্রামানিত হওয়ায় তাকে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।এ রকম ঘটনা যদি ভবিষ্যতে আর কেউ ঘটানোর চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓