1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, ১০ হাজার টাকায় মিমাংসা নেছারাবাদে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগ ঝালকাঠিসহ দক্ষিনাঞ্চলে আগাম তরমুজ চাষে বিপ্লব মুন্সীগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উপার্জনের শেষ সম্বল চুরি সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগে মনোনয়ন পেতে যোগ্যতার আলোচনায় শীর্ষে যাঁরা ঝালকাঠির সম্ভাবনাময় মুড়ি শিল্প! হাতে ভাজা মুড়িতেই স্বাবলম্বী জেলার ২০ গ্রামের নারী – পুরুষ দখলদারিত্বে আর ময়লায় ঝালকাঠি পৌরসভার ২২ খাল স্মৃতি হতে চলছে!! প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে উজ্জীবিত ভুক্তভোগী ও পরিবেশবিদরা ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত শাহাদাত সভাপতি -সোহেল সম্পাদক নির্বাচিত কাউখালীতে খাজনার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের ২দিন পর টাকা ফেরত দিলেন দলিল লেখক

কাউখালী উপজেলা আ.লীগের প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২৩৭ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের দেশবিরোধী সমাবেশের নামে পুলিশ, সাধারন মানুষকে পিটিয়ে ও পুড়িয়ে খুন, যানবাহনে আগুন দেয়া এবং অবৈধভাবে ডাকা হরতালের প্রতিবাদে কাউখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ করা হয়েছে।রোববার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়।উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেয়।পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুস শহীদের সভাপতিত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ সভাপতি মাহমুদ খান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ নিয়াজ আহম্মেদ
উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যক্ষ অলক কর্মকার, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইউনুস খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত সহ উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।এসময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি জামায়াতকে আগুন সন্ত্রাস করার কোনো সুযোগ দেওয়া হবে না।কোনো রকম সন্ত্রাসী কর্মকান্ডের চেষ্টা করলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।এদিকে সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে কাউখালী উপজেলায় কোনো প্রভাব পড়েনি।সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓