1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

পিরোজপুরে নারী ইউপি সদস্যের বিরুদ্ধে প্রশিক্ষনের টাকা আত্মসাত ও মারধরের অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২২২ বার পড়া হয়েছে

পিরোজপুরে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে গরীব অসহায়দের প্রশিক্ষনের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আর এর প্রতিবাদ করলে ভুক্তভোগীদের মারধর করা হয়েছে।ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলার কলাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে।আর এ অভিযোগে ভুক্তভোগীরা জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযুক্ত শিউলী বেগম ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ওই প্রশিক্ষন প্রকল্পের ইউনিয়ন সভাপতি।অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের কলাখালী গ্রামে এসডিএফ-এর আওতায় অসহায়দের আত্ম নির্ভরশীল করতে চলতি বছরের জুন মাসে একটি প্রশিক্ষন শুরু হয়।ওই প্রশিক্ষনে অংশ নেয়া প্রায় দুই শতাধীক নারী-পুরুষের মধ্যে ৪০ জনকে প্রত্যেকের জন্য ৯ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়।ওই ভাতা ভোগীদের কাছ থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে সর্বোনিম্ম ২২শত টাকা থেকে শুরু করে কারো কারো পুরো টাকাটাই আত্মসৎ করেছেন।এ ছাড়া প্রশিক্ষনে নিজের আত্মীয়-স্বজনের নাম অর্ন্তভুক্ত করা সহ প্রশিক্ষনের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।জানা গেছে, এ সব অভিযোগের কারনে তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সভানেত্রীর পদ থেকে অব্যহতি দিলেও তিনি পুনরায় গায়ের জোরে সেই পদ দখল করে আছেন।সরেজমিনে সেখানে গেলে ভুক্তভোগীরা জানান,ওই ইউপি সদস্যের ওই সব অপরাধের প্রতিবাদ করলে সমিতির সদস্যদের কার্ড আটকে রাখা সহ তাদের প্রশিক্ষনে আসতে বাঁধা দেয়া হচ্ছে।প্রশিক্ষনে অন্য ওয়ার্ডের তার আত্মীয়দের প্রশিক্ষনে অংশনেয়ার সুযোগ দিয়েছেন।আর এ সবের প্রতিবাদ করায় স্হানীয় শ্যামলী রানী সহ কয়েক হিন্দু নারীকে দেশ ত্যাগ সহ হত্যার হুমকী প্রদান করেন।ভুক্তভোগী সাহাদাত হোসেন জানান, তার কাছ থেকে সমিতির সভানেত্রী অভিযুক্ত শিউলি বেগম ৮ হাজার টাকা নিয়েছেন।এ ছাড়া তার এ অন্যায়ের প্রতিবাদ করলে স্হানীয় মনির খন্দকার (৩৮) কে ওই ইউপি সদস্য ও তার লোকজন গত ১৯ অক্টোবর বেদম মারপিট করেন।এ ঘটনায় অভিযুক্ত শিউলি বেগমের সাথে কথা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, একটি চক্র তাকে হয়রানী করতে এমন মিথ্যা অভিযোগ দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓