1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

সন্ত্রাসী হামলায় কলাপাড়ার আপন নিউজের সম্পাদক আহত, বিভিন্ন মহলের নিন্দা

  • প্রকাশিত: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৭৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি ডটকম সম্পাদক ও প্রকাশক এস.এম আলমগীর হোসেন (৪০) সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।রবিবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে পৌর শহরের নাচনাপাড়া কালি মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।এ সময় সাংবাদিক আলমগীর হোসেন বাসা থেকে বাজারে আসছিল।এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।আহত সাংবাদিক আলমগীর হোসেন জানান, বঙ্গবন্ধু কলোনীর বাসিন্দা মো.রাজীব রাঢ়ী বিভিন্ন সময় নেশা করে তার পরিবারের সদস্যদের উপর প্রায়ই নির্যাতন চালাত।এর প্রতিবাদ করায় সে আমার উপর চড়াও হয়।এর রেশ ধরে ঘটনার সময় আমার চলন্ত মোটর বাইক থামিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী রাস্তার পাশ থেকে ইট উঠিয়ে এলোপাথাড়ি হামলা করে।এসময় স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপালাতে ভর্তি করে।এ ব্যাপারে কলাপাড়া উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম জানান, এস.এম আলমগীরের উপর হামলা নিন্দনীয়।তিনি এ ঘটনার বিচার দাবী করেছেন।সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু বলেন্, কেউ অন্যায় করলে আইন আদালত আছে, গায়ে হাত দেয়ার অধিকার নাই কারোর।তিনিও এর তীব্র নিন্দা জানিয়েছেন।সাংবাদিক উত্তম কুমার হাওলাদার জানান, এ হামলা অনাকাঙ্ক্ষিত।দোষীদের গ্রেপ্তার করা হোক।কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেলে দোষীদের গ্রেপ্তার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓