1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উপার্জনের শেষ সম্বল চুরি সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগে মনোনয়ন পেতে যোগ্যতার আলোচনায় শীর্ষে যাঁরা ঝালকাঠির সম্ভাবনাময় মুড়ি শিল্প! হাতে ভাজা মুড়িতেই স্বাবলম্বী জেলার ২০ গ্রামের নারী – পুরুষ দখলদারিত্বে আর ময়লায় ঝালকাঠি পৌরসভার ২২ খাল স্মৃতি হতে চলছে!! প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে উজ্জীবিত ভুক্তভোগী ও পরিবেশবিদরা ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত শাহাদাত সভাপতি -সোহেল সম্পাদক নির্বাচিত কাউখালীতে খাজনার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের ২দিন পর টাকা ফেরত দিলেন দলিল লেখক মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি গজারিয়া মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় থানায় মিথ্যা অভিযোগ,যুবদল নেতার সংবাদ সম্মেলন

চতুর্থ দফায় রোববার ও সোমবার টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২৮১ বার পড়া হয়েছে

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তির দাবিতে বিএনপি চতুর্থ দফায় রোববার (১২ নভেম্বর) ও সোমবার (১৩ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে।দুই দিনের টানা অবরোধের পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন এই কর্মসূচি ঘোষণা দিয়েছেন।গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পরদিন দলটি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে।এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়।এর পর শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে বিএনপি।এর পর এক দিনের বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর অবরোধ দেওয়া হয়।এর পর শুক্র ও শনিবার বিরতি দিয়ে আবার অবরোধের ডাক দেওয়া হলো।এছাড়া বিএনপির নেতৃত্বাধীন আন্দোলনে থাকা দলগুলোকে আগামী ১২ ও ১৩ নভেম্বরের ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓