1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

গজারিয়ায় জিষ্ট পলিটেকনিকে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৪ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা অবস্থিত গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটের অডিটোরিয়াম হলে প্রতিষ্ঠানটিতে ২০২৩-২৪ সেশনে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউট এর রেজিস্ট্রার ইঞ্জি. সৈয়দ মোহাম্মদ শাকিল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাঅনুরাগী, সমাজ সেবক, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এবং জিস্ট পলিটেকনিক এর প্রতিষ্ঠাতা ড. আব্দুল মান্নান সরকার।জিস্ট পলিটেকনিকের অধ্যক্ষ ইঞ্জিঃ মোঃ মামুন শরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গজারিয়া প্রেসক্লাবে সাধারন সম্পাদক শেখ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি সেক্রেটারি বিজিএমই মোহাম্মদ মহসিন, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন শাহ্ শের আলী সি এন জি স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান সরকার।এসময় প্রধান অতিথি ড. আব্দুল মান্নান সরকার বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশে চতুর্থ শিল্প বিপ্লবে কারিগরি শিক্ষার গুরুত্ব এবং ইসলাম ও নৈতিকতা মূল্যবোধে উপর গুরুত্বআরোপ করে নবীন শিক্ষার্থীদের সাফল্য কামনা করে নানামূখী বক্তব্য রাখেন।ওরিয়েন্টেশন ক্লাসের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ করেন জিস্ট পলিটেকনিক এর ইলেকট্রিক্যাল বিভাগের ১ম পর্বে শিক্ষার্থী হাফেজ মাহাদি হাসান।পরে বক্তারা ডিপ্লোমা প্রকৌশল বিদ্যা এবং ইসলাম ও জীবন বিধান দিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ায় প্রত্যয় সর্ম্পকিত নানামুখী বক্তব্য আলোচনা করেন।শেষে প্রতিষ্ঠানটিতে নবীন ভর্তি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে রজনীগন্ধা ফুল বিতরন করে ছাত্র শিক্ষক শুভেচ্ছা বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓