1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নবী ও হিজাব–বোরকা নিয়ে শিক্ষিকার কটুক্তি প্রতিবাদে মানববন্ধন উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কাল সন্ধ্যায় মুন্সিগঞ্জ–১ ও ২ আসনে এনসিপির দুই সমন্বয়কারীর মনোনয়ন ঘোষনা গজারিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী নিহত, আহত -৩ নেছারাবাদে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ পিরোজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • প্রকাশিত: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩৪ জন।নিহতের নাম রফিকুল ইসলাম (৪৫) আহতদের মধ্যে গুরুতর ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়িতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুর উপজেলার ইমাদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, ঢাকা থেকে রৌমারী যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাস যাহার নাম্বার (ঢাকা মেট্রো ব-১১-৭৯৭১) ফুলপুরের ইমাদপুর নামক এসে পৌঁছলে চালক তার নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ও ফুলপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যান ও যাত্রীদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মোঃ আতাহারুল ইসলাম তালুকদার ও ফুলপুর থানার ওসি আবুল খায়ের সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ সময় এসআই তরিকুল, এস আই সবুজ মিয়া, এ এস আই সুমন মিয়া, কনস্টেবল জামিল খান, কঃ তৌফিক, কঃ শিপন আল মামুন, তাদের সাথে উপস্থিত ছিলেন।এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইন চার্জ মোঃ আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রফিকুলকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓