1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ কাউখালী প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক মনির ঈদ পরবর্তী বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বর আর সন্ধ্যা নদীর তীর জুড়ে উৎসবের ঢেউ বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা

মুন্সীগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ,দগ্ধ ৪

  • প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ সদরে পাঁচ তলা আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এতে নারী ও শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন।আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।শনিবার (৯ ডিসেম্বর)ভোর ৬টায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে উদ্ধার তৎপরতায় যোগ দেয় ফায়ার সার্ভিস।দগ্ধরা হলেন রিজভী আহমেদ রাসেল(৩৫),তার স্ত্রী রোজিনা আক্তার (৩১),তাদের ছেলে রাইয়ান আহমেদ(আড়াই বছর) ও তাদের মা শাহিনা খাতুন(৬০)।এদের মধ্যে শাহিনা খাতুনের অবস্থা আশঙ্কাজনক।বাকিরা ১০ থেকে ১৫ শতাংশ দগ্ধ বলে চিকিৎসকরা জানান।জানা যায়,মুন্সীগঞ্জ সদরে ৫তলা আবাসিক ভবনের পঞ্চম তলার তিনটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।এগুলো ছিল ভাড়া বাসা।তবে ঘটনার সময় সেখানে কোনো ভাড়াটিয়া ছিল না।বিস্ফোরণে ৩টি ফ্ল্যাটের দরজা-জানালা পুড়ে ছাই হয়ে যায়।সেই সঙ্গে ঘরে থাকা আসবাবপত্রও পুড়ে যায়।দগ্ধদের বাসায় গ্যাস সিলিন্ডার ছিল না,তাই কি কারণে এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।স্থানীয়রা জানান,প্রায় আধা কিলোমিটার পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে।ভোরে রান্না করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়।এতে আগুন ধরে যায় ফ্ল্যাটটিতে।পরে ফায়ার সার্ভিস ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো:আবু ইউসুফ জানান,গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন।দগ্ধদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।তবে কী কারণে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে,তা নিয়ে তদন্ত চলছে।পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।কারণ অনুসন্ধানে তারা কাজ করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓