1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার

গজারিয়া মাছ কিনতে বেরিয়ে যুবক নিখোঁজ

  • প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক মুন্সিগঞ্জ :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা মাছ কেনার জন্য ঘর থেকে বের হয়ে চার দিন ধরে নিখোঁজ রয়েছেন জাহিদুল ইসলাম অপি(২৩) নামে এক যুবক।নিখোঁজ জাহিদুল ইসলাম অপি গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চাষীচর গ্রামের মালেশিয়া প্রবাসী শাহাআলম মিয়ার ছেলে।বুধবার (১৩ ডিসেম্বর) রিপোর্টটি লেখা পর্যন্ত কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।এর আগে গেল রোববার সকালে চাষীচর গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়।এ ঘটনায় নিখোঁজ যুবকের মা ঝর্ণা বেগম ছেলের সন্ধান চেয়ে সোমবার গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।পরিবার সূত্র জানায়, রোববার সকালে মাছ কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।এরপর সে আর বাড়িতে ফেরেনি।ঘটনার দিন সন্ধ্যা পর্যন্ত জাহিদুল ইসলাম অপি বাড়িতে না ফেরায় আত্মীয় স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজ নেওয়া হয়েছে।রোববার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে তার খোঁজে প্রচারণা চলানো হয়েছে।কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। তাকে খুঁজে না পেয়ে তার পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছে।এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোহেব আলী বলেন, আমরা বিভিন্ন থানায় জাহিদুল ইসলাম অপির ছবিসহ বার্তা পাঠিয়েছি। তার খোঁজে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓