1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

নাজিরপুরে নিজ গাড়ির চাপায় অটোরিবকশাচালক নিহত

  • প্রকাশিত: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৬১ বার পড়া হয়েছে

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের নাজিরপুরে নিজ গাড়ির চাপায় মো. কালাম হাওলাদার (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।সোমবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা বাজার সংলগ্ন বড়ো ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত কালাম হাওলাদার জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের আব্দুল রশিদ হাওলাদারের ছেলে।স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন রাত সাড়ে ৯টার দিকে কালাম তার গাড়িতে পান নিয়ে নাজিরপুরের দিকে যাচ্ছিলেন।এ সময় রাস্তায় একটি কুকুর দৌড়ে এসে অটোরিকশাটির নিচে পড়ে। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং নিজের গাড়ির নিচে চাপা পড়েন চালক।ওই অটোরিকশায় থাকা পান ব্যবসায়ী মো. আলা উদ্দিন জানান, তিনি ব্যবসার পান আনতে ভাড়া চুক্তিতে কালাম হাওলাদারকে নিয়ে বাগেরহাটের মোল্লারহাট যান। পান নিয়ে ফেরার পথে নাজিরপুরের মাটিভাঙ্গা ব্রিজের ঢালে অটোরিকশাটি উল্টে যায়।এ সময় অটোরিকশাটির নিচে চাপা পড়েন চালক। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার দ্বিপান্বীতা দেবনাথ জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, এমন একটি দুর্ঘটনার খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓