1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

কাউখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মোঃ শাহজামাল( ৩০) নামের যুবক আহত হয়েছে।বৃহস্পতিবার (১১ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে পাঁচ টার দিকে ঘটনাটি ঘটে।আহত শাহজামাল উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বান্দাকান্দা গ্রামের আব্দুস সোবহান হাওলাদারের পুত্র।শাহজামাল জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পোলের হাট বাজারের সাইদুলের চায়ের দোকানে বসে প্রতিবেশী ইব্রাহিম হাওলাদার অভিযোগ করে যে শাহজামালের ছেলে মেয়েরা কিছু দিন আগে সাইদুলের ঘর থেকে আঙ্গুর ফল চুরি করে খেয়েছে।এবিষয়টি নিয়ে ঘের মালিক সাইদুলের চায়ের দোকানে বসে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।এর একপর্যায়ে ইব্রাহিম ওই দোকানের পানির গ্লাস দিয়ে শাহজামালকে আঘাত করে।পরে আহত অবস্থায় তাকে স্হানীয়রা উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোঃ নজরুল ইসলাম বলেন, আহত শাহজামালের কপালে আঘাত রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।এ বিষয় কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির হোসেন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓