1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

“খেলা ধুলায় স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে কাউখালীতে ৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বালক বিদ্যালয় মাঠে মঙ্গলবার (২৩ জানুয়ারী) বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির।এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, লাইকুজ্জামান তালুকদার মিন্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টন, সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন বাবলু জমাদ্দারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ১৯ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১২ টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓