1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

পিরোজপুরে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

  • প্রকাশিত: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক :

পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম এর সাথে পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৮ জানুয়ারী) দুপুরে পিরোজপুর সুপারের কার্যালয়ের হলরুমে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।সভায় পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম পিরোজপুরের আইন-শৃংখলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সাংবাদিক হচ্ছে সমাজের আয়না। তারা স্বচ্ছভাবে কাজ করলে অপরাধ দমনে আইন শৃংখলা বাহিনীও সুচারুভাবে কাজ করতে পারে।তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিক পরস্পর পরস্পরের বন্ধু।পুলিশ এবং সাংবাদিক সততা ও ন্যায়নিষ্টভাবে কাজ করলে সেখানে আইন-শৃংখলাসহ সার্বিক পরিস্থিতি ভাল থাকতে বাধ্য।সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম, নবনির্বাচিত সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ।এসময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত খান, পিরোজপুর সদর থানার ওসি মো. আশিকুজ্জামান, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহমুদ হোসেন, এম এ রব্বানী ফিরোজ, শফিউল হক মিঠু, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, শিরিনা আফরোজসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓