1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল পটুয়াখালী ৩ নির্বাচনী আসনে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা কাউখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, আহত ৪ আইনশৃঙ্খলার অবনতি উদ্বেগজনক – ইলিয়াস হোসেন মাঝি। শুধু আর্থিক সহায়তা নয়, সম্মাননা স্মারক শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়ে রাখে -পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি তানভীর আহম্মেদ সম্পাদক

নেছারাবাদে বর্তমান চেয়ারম্যানের হামলায় সাবেক চেয়ারম্যান নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরে নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার এর হামলায় ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে ওই ইউনিয়নের আন্দারকুল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন শেখর এবং মিঠুন।পূর্ব শত্রুতার জের ধরে অনুষ্ঠানস্থলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।এ সময় মিঠুন এবং তার লোকজনের হামলায় গুরুতর আহত হয় শেখর।তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয়রা নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক শেখরকে মৃত ঘোষণা করেন।শেখরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা জানান, কারা শেখরের উপর হামলা করেছে এবং কিভাবে তার মৃত্যু হয়েছে, সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।মোবাইল ফোন রিসিভ না করায় এ বিষয়ে অভিযুক্ত মিঠুন হালদারের কোন বক্তব্য পাওয়া যায় নাই।এদিকে শেখরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার অনুসারীরা, অভিযুক্ত মিঠুনের অনুসারীদের ঘরবাড়িতে হামলা চালায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓