1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

কাউখালীতে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

মাদককে না বলি, বাল্য বিবাহ প্রতিরোধ করি এই শ্লোগানে পিরোজপুরের কাউখালী থানা পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া টেম্পু ষ্টান্ডে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লাইকুজ্জামান তালুকদার মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির।এসময় বক্তব্য রাখেন চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, ব্যবসায়ী শাহাদাত হোসেন, এস আই জয়ন্ত কুমার, আবুল কালাম প্রমুখ।অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু।পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় আপনাদের পাশে থেকে কাজ করছে।তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই।মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান।অনুষ্ঠানে জন প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓