1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আ. রহমানের পাশে দাঁড়ালেন এমপি মাসুদ সাঈদী নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন

গলাচিপায় বাস খাদে পড়ে নিহত দুই, আহত আট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৫ বার পড়া হয়েছে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপা উপজেলা আমখোলা ইউনিয়নের বাশবুনিয়া গ্রামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে অন্তত দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বিকেল পৌনে চারটার দিকে পটুয়াখালী-গলাচিপা সড়কের বাশবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে বেলাল নামে এক ব্যক্তির পরিচয় নিশ্চিত করা গেছে।তিনি গলাচিপা উপজেলার গজালীয়া ইউনিয়নের মনির গাজীর ছেলে।বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।জেলা প্রশাসক নূর কুতুবুল আলম ও পুলিশ সুপার সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে চারটার দিকে পটুয়াখালী-গলাচিপা সড়কের বাশবুনিয়ায় বিপরীত দিক থেকে আসা গ্রীনলাইন পরিবহনের একটি বাসকে সাইড দিতে গিয়ে গলাচিপা থেকে পটুয়াখালীগামী ইমরান এক্সক্লুসিভ নামের ওই যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।নিহতদের মধ্যে দু’জনের মরদেহ বাসের ভেতর থেকে উদ্ধার করেন স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা।এছাড়া আহত ৭/৮ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓