1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

উজিরপুরে তিন বছরের সাজাপ্রাপ্ত যুবদলের নেতা শফিকুল ইসলাম মিলন গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশাল জেলার উজিরপুর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উজিরপুর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম মিলন খানকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত যুবদল নেতা শিকারপুর ইউনিয়নের বর্তা গ্রামের মোঃ মোশারফ খানের পুত্র।পুলিশ সূত্রে জানা যায়, উজিরপুর মডেল থানার এস আই রাকিবুল ইসলাম এর নেতৃত্বে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদ এর ভিত্তিতে নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়।এস,আই রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মিলন খানের বিরুদ্ধে ১৬০/২০ জি,আর, মামলায় বরিশালের একটি আদালত থেকে তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ তৌহিদুজ্জামান জানান, তিনি আদালতের একটি রিকল জালিয়াতির কারণে ৩ বছরের সাজা দিয়েছেন আদালত।এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান, গ্রেফতারকৃত মোঃ শফিকুল ইসলাম মিলন খানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓