1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দেশে এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু কাউখালীর শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ মুন্সিগঞ্জ টঙ্গীবাড়িতে পৃথক বজ্রপাতে প্রাণ গেল দুই কিশোরের ফেরি থেকে নদীতে প্রাইভেট কার

পবিপ্রবিতে ৫ দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপি

  • প্রকাশিত: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিতর্কিত কর্মকর্তা রাসেলের বহিস্কারের দাবিতে চলমান আন্দোলন স্থগিত করেছেন সাধারণ শিক্ষার্থীরা।রবিবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষকের সম্মান আদায় আন্দোলনের মুখপাত্র রাকিবুল ইসলামের বরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।একইদিন বেলা ১১:৩০ মিনিটে আন্দোলনরত ছাত্রদের পক্ষ থেকে ৫ দফা দাবি আদায়ে প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান ও উপাচার্যের সাথে বৈঠকে বসে আন্দোলনরত শিক্ষার্থীরা।স্মারকলিপির প্রথম দাবি থেকে জানা যায় গত ২২ ফেব্রুয়ারি কর্মকর্তা পরিষদের মানববন্ধন কর্মসূচি থেকে দেয়া বিতর্কিত বক্তব্যের জন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।দ্বিতীয় দফায় ছাত্র-শিক্ষক-কর্মকর্তার আচরণবিধির নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়েছে।তৃতীয় দফা দাবি থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীরা যে ভোগান্তি পোহায় তার নিরসনের জন্য ও কর্মকর্তাদের অনিয়মের জন্য শাস্তির বিধানের ব্যাপারে।এছাড়াও চতুর্থ দাবিতে কর্মকর্তাদের শিফটিং এর নিয়ম চালুর ব্যাপারে বলা হয়েছে।সর্বশেষ দাবিতে শিক্ষক-কর্মকর্তাদের রাজনীতি নিষিদ্ধের কথা বলা হয়েছে এবং কেউ রাজনীতিতে সম্পৃক্ত হলে তাকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কৃষিকুঞ্জের ডাইনিং কক্ষে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় চলমান আন্দোলনের প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে উপরোক্ত দাবি আদায়ে প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ও আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়া হয়।তবে দাবি আদায় না হলে আবারও কঠোর আন্দোলনে নামবে সাধারণ শিক্ষার্থীরা এমনটাই জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓